কক্স ক্যামব্রিয়ান স্কুল (ইক্বরা মোস্তফা কামাল নূরানী মাদ্রাসা)
দক্ষিণ রুমালিয়ার ছরা, সদর, কক্সবাজার
01839922008, [email protected]
শিক্ষা মানুষকে আলোকিত করে, জ্ঞান-বিজ্ঞান জাতিকে জাগ্রত রাখে, আর সুষ্ঠু প্রশাসন রাষ্ট্রকে করে সুসংগঠিত। মানুষের জ্ঞান, অভিজ্ঞতা এবং মানবতা সভ্যতার মূল চাবিকাঠি। সভ্যতা মানুষের মধ্যে মমত্ববোধ সৃষ্টি করে, যা আদর্শ শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে বিকশিত হয়।
প্রত্যেক অভিভাবক চায় তাদের সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত হতে, যাতে সে যোগ্য ও সক্রিয় নাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে। এই সু-শিক্ষার জন্য প্রয়োজন সুপরিকল্পিত পাঠ্যক্রম, উপযুক্ত শিক্ষা পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সুনিপুণ তত্ত্বাবধান এবং বিজ্ঞান ও কম্পিউটারভিত্তিক আধুনিক শিক্ষা ব্যবস্থা।
আজকের প্রগতিশীল বিশ্বে শিশু-কিশোররা সুন্দর পরিবেশে, আনন্দচিত্তে এবং স্নেহমমতার ছোঁয়ায় শিক্ষার অধিকারী। এই শিক্ষার দাবী পূরণের বাস্তব প্রয়াস হলো “কক্স ক্যামব্রয়িান স্কুল”। আমরা আধুনিক জীবনযাত্রার সাথে সমন্বয় রেখে বর্তমান ও আগামী প্রজন্মের শিশু-কিশোরদের আলোকময় জীবনবোধে উদ্বুদ্ধ করার মহান লক্ষ্য নিয়েই আমাদের অগ্রযাত্রা ।