মানসম্মত শিক্ষা: আমাদের শিক্ষার্থীরা নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উচ্চ ফলাফল অর্জন করছে।
প্রতিষ্ঠার প্রথম বছর ২০১২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬ জন শিক্ষার্থী এ+ সহ শতভাগ পাশ করে। ২০১২ সাল থেকে ২০১৯সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৭০ এ+ সহ শতভাগ পাশের ধাবাবাহিকতা রক্ষা করে।
প্রতিষ্ঠাকালীন থেকে ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১২ জন শিক্ষার্থী সরকারী বৃত্তি লাভ করে।
২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ট্যালেন্টপুল সহ ৩৮৭জন শিক্ষার্থী বেসরকারী বৃত্তি লাভ করে। সর্বশেষ ২০২৫ সালে ১০টি ট্যালেন্টপুল সহ ৬২ জন শিক্ষার্থী বেসরকারী বৃত্তি লাভ করে।
প্রযুক্তি সমন্বিত পাঠ্যক্রম: আধুনিক কম্পিউটার ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি।
সৃজনশীল ও সাংস্কৃতিক উন্নয়ন: নাচ, গান, চিত্রকলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ।
সমাজমুখী শিক্ষার্থীরা: শিশুদের নৈতিক ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ করে, তাদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী: শিক্ষকের দক্ষতা ও তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সর্বোচ্চ শিক্ষাগত সুযোগ সুবিধা পায়।