কক্স ক্যামব্রিয়ান স্কুল (ইক্বরা মোস্তফা কামাল নূরানী মাদ্রাসা)
দক্ষিণ রুমালিয়ার ছরা, সদর, কক্সবাজার
01839922008, [email protected]
মিশন
আমাদের মিশন হলো শিশু-কিশোরদের জন্য একটি সৃজনশীল, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে তারা আনন্দময় পরিবেশে শিক্ষা লাভ করবে। আমরা অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সুনিপুণ তত্ত্বাবধান এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে তাদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করি।
ভিশন
আমাদের ভিশন হলো, শিশু-কিশোরদের আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও আদর্শ শিক্ষা প্রদানের মাধ্যমে আলোকিত, সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা, যারা সমাজে মূল্যবোধসম্পন্ন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে সক্ষম হবে। আমরা চাই প্রতিটি শিশু সুপরিকল্পিত পাঠ্যক্রম, আনন্দময় পরিবেশ ও অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষা লাভের সুযোগ পুক, যাতে তারা বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মবিশ্বাসী ও সক্ষম হয়ে উঠতে পারে।